শিরোনাম
◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার ◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে খেলবেন দুই সাকিব

স্পোর্টস ডেস্ক : [২] সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের অবশিষ্টাংশে দলের সবচেয়ে দামী ক্রিকেটার প্যাট কামিন্সকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন অজি পেসার।

[৩] ফলে তার বদলি হিসেবে নতুন পেসার খুঁজছে দুইবারের আইপিএল শিরোপা জেতা কলকাতা নাইট রাইডার্স। যেখানে তাদের পছন্দের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ। সাম্প্রতিক সময়ে বল হাতে বেশ নজর কেড়েছেন এই ইংলিশ পেসার। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সবশেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো ডানহাতি এই পেসারের। যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অনবদ্য বোলিং নৈপুণ্যে ৯ উইকেট শিকার করে বাগিয়ে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কারও।

[৪] পাকিস্তান সিরিজে বল হাতে দূর্দান্ত ছিলেন সাকিব মাহমুদ। কলকাতার জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবর অনুযায়ী কলকাতা শিবিরের অনেকেরই মনে ধরেছে সাকিব মাহমুদকে। জাতীয় দলের সতীর্থকে কলকাতা নাইট রাইডার্সের দলে চান অধিনায়ক ইয়ন মরগানও। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৪৮টি ম্যাচ খেলেছেন ২৪ বছর বয়সী সাকিব মাহমুদ। যেখানে ৫৯টি উইকেট রয়েছে তার ঝুলিতে। ইংল্যান্ডের জাতীয় দল, ঘরোয়া লিগ ছাড়াও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালেমির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

[৫] গেলো মে মাসে করোনার জন্য স্থগিত হয়ে যাওয়া আইপিএল, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে পুনরায় মাঠে গড়াবে। যেখানে ২০ অক্টোবর আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ দিয়ে আরব আমিরাতে অংশ শুরু করবে কেকেআর। উল্লেখ্য, ভারত পর্বে মাত্র ৪ পয়েন্ট নিয়ে আট দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। জি নিউজ, আনন্দ বাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়