শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগে স্বস্তি, অপেক্ষা সবুজ সংকেতের ◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ!

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নামাজ আদায়ের সময় এক মুসল্লির মৃত্যু

সোহেল রানা: [২] মৌলভীবাজারের বড়লেখায় জামাতে মাগরিবের নামাজ আদায়ের সময়ের মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক ব্যক্তি।

[৩] রোববার (২২ আগস্ট) উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর জামে মসজিদে ওই ব্যক্তির মৃত্যু হয়।

[৪] তাঁর নাম ফয়জুর রহমান দুখু (৪৮)। তিনি সফরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। এদিকে ফয়জুর রহমান দুখু'র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

[৪] সোমবার (২৩ আগস্ট) সকাল ১১টায় সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে ফয়জুর রহমান দুখু'র জানাজা অনুষ্ঠিত হবে। ফয়জুর রহমান দুখু'র ভাগ্নে শিক্ষক সাইদুর রহমান বাবর রোববার রাতে জানান, আমার মামা (ফয়জুর রহমান দুখু) মসজিদে জামাতে মাগরিবের সালাত আদায় করছিলেন।

[৫] এসময় প্রথম রাকাতে সেজদা দিয়ে দ্বিতীয় বার সেজদা দিতে গিয়ে তিনি পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়