শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ১১:৪৩ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাটকীয়তায় ভরা ম্যাচে লেভান্তের কাছে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: [২] পারলো না রিয়াল মাদ্রিদ। জিততে থাকা দলটি শেষ পর্যন্ত হোঁচট খেলো লেভান্তের কাছে। ম্যাচের প্রথমার্ধে একাই খেলেছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়াল প্রতিপক্ষ লেভান্তে। ১২ মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়েও গেল। কিন্তু বদলি নেমে দুইবার সমতা ফিরিয়ে রিয়ালকে ম্যাচে রাখলেন ভিনিসিউস জুনিয়র। শেষটায় ১০ জন নিয়ে খেলেও কোচ কার্লো আনচেলত্তির রিয়ারকে রুখে দিল লেভান্তে।

[৩] লা লিগায় রোববার (২২ আগস্ট) রাতে রোমাঞ্চকর ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। শুরুতেই রিয়ালকে এগিয়ে নিয়েছিলেন গ্যারেথ বেল। লেভান্তের তিন গোলদাতা রজের মার্তি, হোসে কাম্পানা ও রবের পিয়ের।

[৪] ৮৭তম মিনিটে গোলরক্ষক আইতর ফের্নান্দেস সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিক লেভান্তে। ততক্ষণে সব বদলি ব্যবহার করে ফেলায় ডিফেন্ডার রুবেন ভেসো দাঁড়ান গোলপোস্টের নিচে। কিন্তু বাকি সময়ে একটি শটও লক্ষ্য রাখতে পারেননি রিয়ালের কেউ।

[৫] পুরো ম্যাচে প্রায় ৬১ শতাংশ সময় বল দখলে রাখা রিয়াল গোলের জন্য শট নেয় মোট ২০টি, এর ৫টি ছিল লক্ষ্যে। আর লেভান্তের ৮ শটের ৪টি লক্ষ্যে ছিল। - মার্কা

  • সর্বশেষ