শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৯:৩৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৯:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেটের সঙ্গেই আছি, আফগান অধিনায়ককে আসস্ত করলেন তালেবান নেতা

স্পোর্টস ডেস্ক : [২] তালেবান নেতা আনাস হাক্কানি আফগানিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হাসমত উল্লাহ শহীদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে সাফ জানিয়ে দিয়েছেন ক্রিকেটের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে তাদের।

[৩] সাত দিন হলো দেশটির নিয়ন্ত্রণ পুরোপুরি তালেবানদের দখলে। গুঞ্জন ছিল ক্রিকেটসহ অন্যান্য খেলাগুলো বন্ধ হয়ে যেতে পারে যুদ্ধবিধস্ত দেশটিতে।

[৪] যদিও ক্ষমতা দখলের পরপরই তালেবান নেতারা ইঙ্গিত দেয় ক্রিকেটকে এগিয়ে নেয়ার। এবার অন্যতম শীর্ষ নেতা আনাস হাক্কানি নিজেই অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উপস্থিত ছিলেন আফগান জাতীয় দলের অপর ক্রিকেটার নুর আলী জাদরান। এসময় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির সাবেক চেয়ারম্যান আসাদ উল্লাহ খানও যোগ দেন।

[৫] শনিবারের এই সাক্ষাতের বিষয়টি তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক ডট কম। এতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের সঙ্গে দাঁড়িয়ে আছেন তালেবান নেতার।

[৬] কয়েকদিন আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) কার্যালয়ে অস্ত্র হাতে বেশ কয়েকজন তালেবান নেতাকে দেখা যায়। বিষয়টি নিয়ে বেশ আলোচনায় শুরু হয়। তবে এসিবির প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি জানান, ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে বোর্ডে উপস্থিত হয়েছিলেন তারা।

[৭] শুরুতে চিন্তাগ্রস্ত হলেও নির্ভার হতে দেখা গেছে ইংল্যান্ডে অবস্থানরত আফগান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ খানকে।

[৮] অস্ট্রেলিয়ার এসইএন রেডিওকে তিনি বলেন, গেল কয়েকদিনে আমরা দেখেছি। তালেবানরা বলেছেন খেলা তাদের কোনও সমস্যা নেই। খেলোয়াড়দের তারা বিশ্বজুড়ে খেলতে ও লড়তে দেখতে চান। তারা নাকি ক্রিকেটকে ভালোবাসেন। এই মুহূর্তে তারা ক্রিকেটে কোনও সমস্যা দেখছেন না।

[৯] আগামী ১, ৩ ও ৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে আফগানিস্তান। সব ঠিক থাকলে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের এই সিরিজটি আয়োজন হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায়। - ক্রিকবাজ/ আরটিভি/ রিপাবলিক

  • সর্বশেষ