শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৩:০০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৮:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনগণকে বিভ্রান্ত করতে নানা ইস্যু তৈরি করছে সরকার: মির্জা ফখরুল 

মহসীন কবির: [২] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ আজ তাবেদার রাষ্ট্রে পরিণত হয়েছে। এটা একটা পুতুল সরকার, খারাপ কাজ ও দুর্নীতি ছাড়া এই সরকার সব জায়গায় ব্যর্থ হয়েছে। চ্যানেল২৪

[৩] রোববার (২২ আগস্ট) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি আরও বলেন, দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে সরকার। দলীয়করণের কারণে বিচার পাচ্ছেন না বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি বলেও অভিযোগ করেন তিনি। যমুনা টিভি

[৪] মির্জা ফখরুল বলেন, দেশজুড়ে ভয়ের, ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। জনগণের সঙ্গে প্রতারণা করে প্রতিনিয়ত সরকার তাদের বিভ্রান্ত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়