শিরোনাম
◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো ◈ ভিসা পেলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত ◈ দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার ◈ পুলিশ বাহিনীতে বড় সংস্কারের ইঙ্গিত, জনবল বৃদ্ধি ও আধুনিকায়নের উদ্যোগ

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৮:২০ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিলার মাটি কেটে পরিবহনের দায়ে ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা

স্বপন দেব: [২] মৌলভীবাজারের বড়লেখায় টিলা কেটে মাটি পরিবহনের দায়ে আয়নুল হোসেন নামে এক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

[৩] শনিবার (২১ আগস্ট) সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। এসময় শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

[৪] আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টিলা কাটার খবর পেয়ে শনিবার সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর এলাকায় অভিযান চালান উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। সেখানে গিয়ে টিলা কাটার সত্যতা পান তিনি। এসময় একটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে ট্রাক্টরটির চালক আয়নুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৫] উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন বলেন, টিলার মাটি কেটে পরিবহনের দায়ে এক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টিলা কাটা বন্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়