শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৭:১০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ১০:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রগতি ধারার রাজনীতিতে নেতৃত্ব শূন্য করতেই ২১ আগস্টের হামলা করা হয়েছিলো: ডা. মো. শারফুদ্দিন আহমেদ

শাহীন খন্দকার: [২] বিএসএমএমইউ’র উদ্যোগে শনিবার শহীদ ডা. মিলন হলে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও আহতদের স্বাস্থ্যসেবা সুরক্ষার বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

[৩] বিএসএমএমইউ’র উপাচার্য  বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যা করার পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম কালো অধ্যায় রচিত হয়েছিল ২০০৪ সালের ২১ আগস্ট।সে কারণেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়।

[৪] তিনি আরও বলেন, গণতন্ত্রের স্বার্থেই রাজনীতি থেকে দূর করতে হবে অপশক্তি ও অপচিন্তা। ১৯৭৫ এর খুনী চক্রের উত্তরসুরীরা ২০০৪ এ একুশে আগস্টে ওই হত্যাকান্ড ঘটিয়ে বাংলাদেশকে আবার পাকিস্তানের সঙ্গে কনফেডারেশনের চক্রান্ত করে। এই ঘৃন্য হত্যাকরীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করে ভবিষ্যতে এ ধরনের হত্যাকান্ডের পুনরাবৃত্তি রোধ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়