শিরোনাম
◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৭:০৩ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু রোগী নতুন ভর্তি ২৭৮, মোট শনাক্ত ৫ হাজার ৯২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] রাজধানীসহ সারাদেশে একদিনে সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ২৭৮ জন। গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি ২৫৭ জন। এছাড়া ঢাকার বাইরে নতুন ভর্তি রোগী ২১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শনিবার এ তথ্য জানায়।

[৩] বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ১ হাজার ২০৬ জন। আর ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ১ হাজার ১১৯ জন। অন্যান্য বিভাগে সর্বমোট ডেঙ্গু ভর্তি রোগী ৮৭ জন।

[৪] চলতি বছর জানুয়ারী থেকে ২১ আগস্ট পর্যন্ত ভর্তি রোগী সাত হাজার ৭৫০ জনের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে গেছে ৬ হাজার ৫০৯ জন। এপর্যন্ত ডেঙ্গুতে শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়