শিরোনাম
◈ বৈশ্বিক জ্বালানি সংকটে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ ট্রাম্প প্রশাসনের বাণিজ্য তদন্তে বাংলাদেশসহ একাধিক দেশ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৫:২০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৯:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসান আজিজুল হকের চিকিৎসায় ১৬ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড

আব্দুল্লাহ মামুন: [২] প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।শনিবার (২১ আগস্ট) দুপুরে হাসপাতালের সিসিইউ ওয়ার্ডের এক চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।দ্য ডেইলি স্টার

[৩] তিনি জানান, হাসান আজিজুল হকের চিকিৎসায় হাসপাতালের পরিচালক জামাল উদ্দিনকে প্রধান করে ১৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

[৪] এর আগে, হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়।

[৫] শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

[৬] শুক্রবার রাতে হাসান আজিজুল হকের শুভাকাঙ্ক্ষিরা জুম মিটিংয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়।পরিবারের সদস্যরাও তাতে সম্মত হন। জুম মিটিংয়ে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক এবং রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন অংশ নেন।

[৭] হাসান আজিজুল হক ইলেকট্রোলাইন ইমব্যালেন্স ও হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। করোনার কারণে বাসায় রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়