শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০২:৪৪ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাবুলে বিমান থেকে পড়া মৃতদের একজন আফগান জাতীয় দলের ফুটবলার

রাশিদুল ইসলাম : [২] এ পর্যন্ত আফগানিস্তান ছেড়ে বিমানের চাকায় চড়ে পালাতে যেয়ে ৩ জন আফগান নাগরিক মারা গেছে। আফগান সংবাদ সংস্থা আরিয়ানা জানায়, তাদের একজন হলেন আফগান জাতীয় দলের ফুটবলার জাকি আনওয়ারি। তিনি ইউএসএএফ বোয়িং সি সেভেনটিন প্লেন থেকে পড়ে মারা যান।

[৩] কাবুল বিমানবন্দর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে একটি বাড়ির ছাদে বিমানের চাকা থেকে পড়ে যাওয়া দুই ভাইয়ের দেহ আছড়ে পড়ে একটি বাড়ির ছাদে। তীব্র শব্দ হওয়ায় ছাদে গিয়ে তাদের অবস্থা দেখে অজ্ঞান হয়ে পড়েন বাড়ির মালকিন।

[৪] বাড়ির ছাদে দেহ দুটি পড়ার পর যে শব্দ হয়েছিল তাতে আশেপাশের সকলেই ভেবেছিলেন হয়তো কোনও বিস্ফোরণ ঘটেছে। কারণ উত্তপ্ত কাবুলে বিস্ফোরণ নতুন নয়। কিন্তু ছাদে যাওয়ার পর ভুল ভাঙে। দেখা যায় দুটি রক্তাক্ত দেহ বীভৎস অবস্থায় পড়ে রয়েছে ছাদের উপর। ছিন্নভিন্ন হয়ে গিয়েছে তাদের নাড়িভুড়ি। ফেটে গিয়েছে মাথার খুলিও।

[৫] ওই বাড়ির মালিক ওয়ালি সালেক এক বেসরকারি সংস্থায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। সোমবার দুপুর নাগাদ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে তার দোতলা বাড়ি। বাড়িতে সেসময় সালেক ছাড়াও ছিলেন তার স্ত্রী জাকিয়া। এছাড়া দুই মেয়ে আর দুই ছেলেও ছিলেন সেখানেই। তারা জানিয়েছেন, ঘটনার পর বাড়ির ছাদ থেকে পলেস্তারা খসে পড়তে দেখেন তারা।

[৬] ছুটে ছাদে যান কী হয়েছে তা দেখতে। বীভৎস ওই দৃশ্য দেখে ছাদেই জ্ঞান হারান জাকিয়া সালেক। গোটা ছাদেই নাকি দুই দেহের অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, জানিয়েছেন বাড়ির মালিক ওয়ালি সালেক।

[৭] তিনি আরও জানান, দুই মৃতদেহের পোশাক থেকে পাওয়া গিয়েছিল তাদের জন্মের প্রশংসাপত্র। সেখানে লেখা ঠিকানা দেখে তাদের বাড়িতে খবরও দেওয়া হয়। তারপর ছিন্নভিন্ন দেহ দুটি চাদরে মুড়ে নিকটবর্তী মসজিদে রেখে এসেছিলেন সালেক, সংবাদমাধ্যমের কাছে তেমনটাই জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়