শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০৩:৩৮ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাবা-মা ব্যতিত আফগান শিশুদের নেবে না যুক্তরাজ্য

সাখাওয়াত হোসেন: [২] কাবুল বিমানবন্দরে একটি ছোট্ট মেয়ে শিশুকে দেয়ালের উপর দিয়ে ব্রিটিশ সৈন্যদের হাতে তুলে দেওয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। মূলত শিশুটিকে বাবা-মা ছাড়া একা আফগানিস্তান থেকে যুক্তরাজ্যে পাঠাতে এমন করা হয়েছিলো। এ বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেসকে প্রশ্ন করা হলে স্থানীয় সময় বৃহস্পতিবার জানিয়েছেন তাদের পক্ষে আফগানিস্তানের একা কোনো শিশুকে তাদের দেশে আশ্রয় দেওয়া সম্ভব নয়। রয়টার্স

[৩] ব্রিটিশ মন্ত্রী ওয়ালেস স্কাই নিউজকে বলেছেন, আমরা ছোট্ট একটি শিশুকে এভাবে নিতে পারি না। তিনি সাংবাদিককে বলেছেন, শিশুকে একা নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে তার বাবা-মাকেও পরে নিয়ে যেতে হবে। কাবুল বিমানবন্দরে যুক্তরাজ্যের সামরিক সদস্যদের আফগানদের দেশ ছাড়ার ঢল মোকাবেলা করতে হিমশিম খেতে হচ্ছে। তাদের সেনার নাজুক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ