শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০৬:৫৫ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে একদিনে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৮

নিউজ ডেস্ক : এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৫৬ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৩৪৮ জন। এর মধ্যদিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৬ হাজার ২০২ জনে।

বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৫৯২ জনের নমুনা পরীক্ষায় ৩৪৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২০২ ও উপজেলার ১৪৬ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৬০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫৪ জন ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে নয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৪ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে তিনজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে চারজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৬ জন, অ্যান্টিজেন টেস্টে ২০ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ছয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়