শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০১:২১ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইক্রোবাসে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক: নরসিংদীতে পাওয়ারলুমের এক নারী শ্রমিককে মাইক্রোবাসের ভেতরে পালাক্রমে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবিসি

এসময় ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। ভুক্তভোগী ওই নারীর (২০) অভিযোগের ভিত্তিতে আজ বুধবার (১৮ আগস্ট) দুপুরে নরসিংদী শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সদর মডেল থানার চিনিশপুর পশ্চিমপাড়ার বেলতলা এলাকায় এই দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গুজাদিয়া এলাকার মোমেন মিয়ার ছেলে বর্তমানে নরসিংদী শহরের বাসাইলের বাসিন্দা মিজান মিয়া ওরফে আরিয়ান (২০), নরসিংদী শহরের বাসাইল মহল্লার রহমত উল্লাহর ছেলে সাইফুল ইসলাম (২৪) ও জেলার পলাশ থানার ধানইর চর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে সোহেল মিয়া (২৪)।

বিকালে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, পঞ্চগড় জেলার ওই নারী নরসিংদী শহরের সাটিরপাড়া মহল্লার কুমিল্লা কলোনীতে বসবাস করে পাওয়ারলুমের শ্রমিক হিসেবে কাজ করেন। মোবাইল ফোনে কথা বলার সুবাদে পূর্ব পরিচিত মিজান তার মায়ের সাথে ওই নারীকে দেখা করানোর কথা বলে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর এলাকায় ডেকে নেয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অটোরিকশাযোগে পাশ্ববর্তী বেলতলা এলাকায় নিয়ে ওই নারীকে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে উঠায়। এসময় মিজান ও গাড়িতে থাকা তার দুই সহযোগী সাইফুল ও সোহেল পালাক্রমে তাকে ধর্ষণ করে। এ ঘটনার পর তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে রাতেই সদর মডেল থানায় অভিযোগ করেন পাওয়ারলুমের ওই নারী শ্রমিক। এই ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে থানা পুলিশ। পুলিশ ওই নারীর দেয়া তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় নরসিংদী শহরের বিভিন্ন স্থান হতে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে। এসময় ঘটনায় ব্যবহৃত সাদা রংয়ের একটি মাইক্রোবাস উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার বিকালে আদালতে পাঠানো হলে অভিযুক্ত মিজান ও সোহেল ঘটনায় জড়িত থাকার কথা উল্লেখ করে জবানবন্দী প্রদান করেছে।

  • সর্বশেষ