শিরোনাম
◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক ◈ ভার‌তে এক সপ্তাহ আটকে থাকার পর দেশে ফিরে গে‌ছে দ.আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ◈ কোমায় আছেন মোজতবা, হারিয়েছেন এক পা: ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি ◈ দেশে এক বছরে কোটিপতি বেড়েছে ১২ হাজার: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া ◈ দ‌্য হানড্রেড ব‌লের খেলায় পাকিস্তানের উসমান ও আবরার 

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘করোনার পাশাপাশি সাধারণ চিকিৎসা ব্যবস্থা আরও উন্নয়ন করতে হবে’: জেলা পরিষদের চেয়ারম্যান

চৌধুরী হারুনুর রশীদ: [২] রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা বুধবার (আগস্ট) সকালে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

[৩] সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা রাঙ্গামাটি জেলার করোনা পরিস্থিতির উপর সংক্ষিপ্ত বিবরণ সভায় উপস্থাপন করেন। তিনি বলেন, রাঙ্গামাটিতে সর্বশেষ (১৭ আগস্ট পর্যন্ত) করোনা পজিটিভ আছেন ৩৫৭৬জন। সুস্থ হয়েছেন ২৯৭৫জন। মোট মৃত্যু ৩১জন। তিনি বলেন, ১ম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন ১,০৮,৮৮৩ জন এবং ২য় ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৩২৪৩৯জন।

[৪] তিনি সভায় বলেন, রাঙ্গামাটিতে সংক্রমণের হার ২৪.৮২ শতাংশ। তিনি স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি টিকা নেওয়ার ওপর জোর দেন। বর্তমানে রাঙ্গামাটিতে মোট জনসংখ্যার ১৫.১২ শতাংশ প্রথম ডোজ এবং ৪.৫০ শতাংশ দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। ৭-৯ আগস্টের গণটিকায় ৬৮টি কেন্দ্রে ৩১৯৯৯ জনকে টিকা প্রদান করা হয়েছে।

[৫] সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, করোনার চিকিৎসার পাশাপাশি সাধারণ চিকিৎসা ব্যবস্থার আরও উন্নয়ন করতে হবে। হাসপাতালের সেবার মান বাড়াতে হবে। বেসরকারি চিকিৎসা ব্যবস্থার মত রাঙ্গামাটি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নসহ হাসপাতালের চারিদিকের পরিবেশ যাতে পরিস্কার পরিচ্ছন্ন থাকে সে ব্যবস্থা করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়