শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৩:৩০ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুরার ছুটি শুক্রবার

আনিস তপন: [২] পবিত্র আশুরার সরকারি ছুটি পুনঃনির্ধারণ করেছে সরকার। এ ছুটি ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট করে মঙ্গলবার (১৮ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র আশুরা উপলক্ষে ছুটির নির্ধারিত ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট পুনঃনির্ধারণ করা হলো।

[৩] আরও বলা হয়, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকারের অবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি পুনঃনির্ধারণ করবে।

[৪] গত ৯ আগস্ট জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, ওই দিন দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১১ আগস্ট বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হয়ে এবং ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়