শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৮:৪৪ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাটহাজারীতে করোনা সংক্রমণের তীব্রতা কিছুটা কমে এসেছে

মোহাম্মদ হোসেন: [২] লকডাউনের মধ্যেও এই উপজেলায় বেড়েছে করোনা সংক্রমণ। প্রতিদিন এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়।

[৩] গত কয়েক দিন আগে রোগীদের চাপে ২০শয্যা করোনা বেড খালি ছিলো না, করোনা ইউনিটের ভিতরে জায়গা না হওয়ায় অনেক রোগীকে ফেরত না পাঠিয়ে জীবন বাঁচানোর জন্য ভর্তি করে বারান্দায় রেখে চিকিৎসা দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সংক্রমণ হার গত ৫ দিন ধরে ৩০ শতাংশ বা তার সামান্য ওপরে ওঠানামা করছে। হাসপাতালের শয্যা সংকট কাটিয়ে উঠছে ধীরে ধীরে। তবে এতে এখনই স্বস্তিতে না ভুগে স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

[৪] সোমবার (১৬ আগস্ট) সকাল পর্যন্ত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত রোগী ভর্তি ছিল ১৫ জন। এঁদের সবাইকে দিতে হচ্ছে অক্সিজেন সাপোর্ট। কারও মুখে অক্সিজেনের মাস্ক, কারও নাকে অক্সিজেনের নল। প্রতিদিন এই রোগীদের অক্সিজেন লাগছে। এখন রোগীদের নাকে অক্সিজেন সরবরাহ করাটাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

[৫] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও)ডাঃসৈয়দ ইমতিয়াজ হোসাইন বলেন, আগস্ট মাসের শুরুতে হাটহাজারীতে করোনা সংক্রমণের হার ছিল দিনে ৭০ থেকে ৮০ শতাংশ। তখন দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও গত ১ সপ্তাহ ধরে করোনা সংক্রমণ অনেকটা কমে আসে। তিনি বলেন, গত জুলাই মাসে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ওয়ার্ড এ রোগী মোট অক্সিজেন নিয়েছে ১ টন ৯৩ কেজি। ৬,৮ ঘনমিটার এর ১১১টি সিলিন্ডার এবং ১,৩৬ ঘনমিটার এর ৩৮টি

  • সর্বশেষ
  • জনপ্রিয়