শিরোনাম
◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের প্রেসিডেন্ট হচ্ছেন বারাদার, ভাইস প্রেসিডেন্ট মোল্লাহ্ ইয়াকুব

আসিফুজ্জামান পৃথিল: [২] এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও প্রায় নিশ্চিতভাবেই বলা হচ্ছে তালিবানের ডেপুটি প্রধান (রাজনীতি) মোল্লাহ্ আব্দুল গনি বারাদার নতুন আফগান প্রেসিডেন্ট হিসেবে থাকবেন। তবে দেশের নিয়ন্ত্রণ থাকবে ‘আমিরুল মুমিনিন’ মাওলাউই হিবাতুল্লাহ আকুন্দজাদা। ভাইস প্রেসিডেন্টর দায়িত্ব পেতে পারেন মোল্লাওমরের ছেলে ও সামরিক সর্বাধিনায়ক ইয়াকুব। গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি।বিবিসি

[৩] প্রধান কাজির দায়িত্ব পেতে পারেন মোল্লাহ্ আবদুল হাকিম। দেশ চালাবে মূলত ২৬ সদস্যের রাহবারি সুরা। মোট ১৭টি কমিশন কাজ করবে দেশটিতে। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সামরিক, গোয়েন্দা, রাজনৈতিকি ও অর্থনৈতিক কমিশন। এনবিসি

[৪] আফগানিস্তান ছেড়ে তাজিকিস্তানে আশ্রয় পেলেন না সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বিমান ঘুরিয়ে ওমান পৌঁছেছেন তিনি। ওমান সরকার তাকে আশ্রয় দিতে রাজি হয়েছে কিনা, এখনো পর্যন্ত তা নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে সোমবার ওমানেই রয়েছেন। একসময় আমেরিকার নাগরিকত্ব ছিলো ঘানির। রয়টার্স

[৫] জাতির উদ্দেশ্যে দেয়া একটি ভিডিও ভাষণে তালেবানের উপ-প্রধান নেতা মোল্লা বারাদার বলেছেন, এখন সময় হয়েছে আফগানিস্তানের মানুষের সেবা আর তাদের জীবনমান উন্নয়ন করার। তিনি বলেন, ‘আমাদের জাতিকে আমরা সবচেয়ে ভালো সেবা দেবো, পুরো জাতির জন্য প্রশান্তি নিয়ে আসবো, তাদের জীবনমানের উন্নয়নের জন্য যতোদূর যা করা দরকার, আমরা তাই করবো। যেভাবে আমাদের এখানে আসতে হয়েছে, তা কাঙ্ক্ষিত ছিলো না। সেই সঙ্গে আজ আমরা যে অবস্থানে পৌঁছেছি, তাও কেউ ভাবেনি’। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ