শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ০৪:১১ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তসলিমা নাসরিন: ২০২১ সালে বিত্তবান এবং ক্ষমতাবানদের টার্গেট চিত্রনায়িকা পরীমনি

তসলিমা নাসরিন: ২০২১ সালে বিত্তবান এবং ক্ষমতাবানদের টার্গেট চিত্রনায়িকা পরীমনি। ২৮ বছর আগে, আমার যদিও ছিলো সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট, আমার লেখালেখির কারণে আমি ছিলাম মৌলবাদি অপশক্তি এবং সরাসরি সরকারের টার্গেট। একবার টার্গেট হয়ে গেলে দেশসুদ্ধ লোক এক তুড়িতে বিরুদ্ধে চলে যায়। ঘৃণা ছুড়তে থাকে, অপবাদ দিতে থাকে, কুৎসা রটাতে থাকে। তারপর কী হয়? তারপর কী হয়, আমিই তো বড় উদাহরণ। লেখক আমি, আমার বই নিষিদ্ধ । আমি মানুষটাই নিষিদ্ধ। দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, দেশে প্রবেশাধিকার দেওয়া হয় না। বড় প্রকাশকেরা বই প্রকাশ বন্ধ করে দেয়। এক কালের শুভাকাক্সক্ষীরা রাতারাতি ভুলে যায়, বন্ধুরা হারিয়ে যায়, স্বজনেরা মুখ ফিরিয়ে নেয়, চেনা লোকেরা আর চেনে না। কেউ থাকে না পাশে। গোটা আমিটা নিশ্চিহ্ন হয়ে যাই। আশা করছি, আমার মতো ভয়াবহ পরিস্থিতি পরীমনির হবে না। আশা করছি আদালতে সে নির্দোষ প্রমাণিত হবে। হাতের ছবিগুলো শেষ করবে। নতুন ছবি হাতে নেবে। মানুষ তার অভিনয়ের প্রশংসা করবে। দুর্মুখদের মুখ বন্ধ হবে। সে ফিরে পাবে তার নিরাপত্তা, ফিরে পাবে স্বাধীনতা, ফিরে পাবে জীবন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়