শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ০৪:৫৭ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহবুব কবীর মিলন: যাঁর এক আঙ্গুলের ইশারায় একটি দেশ হয় স্বাধীন

মাহবুব কবীর মিলন: আচ্ছা বলেন তো, গত পঞ্চাশ বছর ধরে বাচ্চা, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, সরকারি, বেসরকারি পর্যায়ে একটি দেশের সবাই, কোন মানুষের নাম ধরে ডাকে অথবা শুধু পদবী। আগে পিছে স্যার, জনাব, মাননীয়, সন্মানিত কিছু বলা লাগে না।
কোন মানুষটি সবাইকে তুই/তুমি সম্বোধন করে কথা বলতেন।
একটা মানুষের প্রতি সবার ভালবাসা কত গভীর আর আন্তরিক হলে সবাই নির্দ্বিধায় তাঁর নাম ধরে ডাকতে পারে!! সবার প্রতি তাঁর কতটা মহব্বত আর দরদ হলে তুই সম্বোধন করে ডাকতে পারেন!!
আচ্ছা বলতে পারেন, নিজের ছেলেকে হত্যা করার উদ্দেশ্যে গণবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল যুবক অস্ত্র সহ ওঁত পেতে থাকা অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লে, স্বীকারোক্তি দেয়ার পরেও কোন মানুষটি কাঁদতে কাঁদতে তাদের বুকে জড়িয়ে ধরে, "ওরে তোরা সবাই আমার সন্তান, লেখাপড়ায় মন দে। দেশকে গড়ে তোল"... বলে ক্ষমা করে দিতে পারেন!! এত বড় হৃদয়ের মানুষ আর কে আছে?
জগতের আর কোন মানুষ, দেশের বৃহৎ অংশের অন্তরে প্রবেশ করে এরকম গণ মানুষের নেতা হতে পেরেছিলেন!!
তিনিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী।
যাঁর চোখে চোখ রেখে কথা বলত না কেউ। গভীর শ্রদ্ধা আর ভালবাসায় অবনত হত দৃষ্টি।
যাঁর এক আঙ্গুলের ইশারায় একটি দেশ হয় স্বাধীন।
তিনিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বিনম্র শ্রদ্ধা তাঁর এবং তাঁর পরিবারের সবার প্রতি, এই দিন যাঁরা শাহাদত বরণ করেছিলেন।
শোক থেকে শক্তি নিয়ে এই হোক আমাদের অঙ্গীকার, এই দেশ থেকে আমরা অন্যায় অনিয়ম আর দুর্নীতি দূর করবই ইনশাআল্লাহ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়