শিরোনাম
◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে করোনা প্রাণ কেড়ে নিলো আরো ৮ জনের, নতুন শনাক্ত ৫০

হারুন-অর-রশীদ: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও ৮ জনের প্রাণহানি হয়েছে। এই সময়ে নতুন করে আরো ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৮১২ জন।

রোববার (১৫ আগস্ট) দুপুরে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৫ জন করোনায় এবং ৩ জন করোনার উপসর্গ নিয়ে। এরমধ্যে ফরিদপুরের ৬ জন এবং মাদারীপুর ও গোপালগঞ্জে ১ জন করে মারা গেছেন।

সিভিল সার্জন ডা: সিদ্দিকুর রহমান বলেন, ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবের মাধ্যমে ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ২৫ শতাংশ।

পিসিআর ল্যাবে করোনা শনাক্ত হওয়া ৪০ জনের মধ্যে ভাঙ্গায় ৪, বোয়ালমারীতে ১, নগরকান্দায় ৩, মধুখালীতে ১, সদরপুরে ৪, সালথায় ১ এবং ফরিদপুর সদরে ২৬ জন রয়েছে। ফরিদপুরে পিসিআর ল্যাবের মাধ্যমে এ পর্যন্ত ১৯ হাজার ৮১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছেন ২২৯ জন। এর মধ্যে করোনা রোগী ১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হয়েছেন ৪২ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৬৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়