শিরোনাম
◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৫:৫৪ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস উদযাপন করেছে বিজিএমইএ

শরীফ শাওন: [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে গাজীপুরের জয়দেবপুর সড়কে স্প্যারো এ্যাপারেলস লি. কারখানায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচীর সূচনা হয়। এরপর বিজিএমইএ সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ কারখানার সম্মুখ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন।

[৩] রোববার দুপুরে বিজিএমইএ’র উদ্যোগে গাজীপুরে শাহাবুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য বিতরণ করা হয়। এসময় এতিমদের বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনের জন্য গড়ে উঠার আহবান জানান ফারুক হাসান। পরে স্বাস্থ্যবিধি মেনে কারখানাটিতে ১৫ আগস্ট শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচীর শেষভাগে বিজিএমইএ নেতৃবৃন্দ দরিদ্র মানুষদের সাহায্যার্থে ও বেওয়ারিশ লাশ দাফনে কাজীবাড়ি কবরস্থানের ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত ১০০ জন করে নারী ও পুরুষের জন্য দাফনের কাপড় ও সামগ্রী প্রদান করেন।

[৪] সভায় ফারুক হাসান বলেন, ঘাতকরা মুজিবকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শ বাঙালি জাতিকে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রেরণা আজও যুগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবে রূপ নিচ্ছে। দারিদ্র্য বিমোচনে বিশ্বের অনেক দেশের জন্য বাংলাদেশ আজ অনুসরণীয় এবং অনুকরণীয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি পেয়েছি। প্রধানমন্ত্রীর বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের এক রোল মডেল হিসাবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশের এই ঐতিহাসিক অর্জনে রয়েছে তৈরি পোশাক শিল্পের অনবদ্য অবদান। বাংলাদেশের উন্নয়নের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ও বেগবান করতে আগামী দিনেও পোশাক শিল্প অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

[৫] এ সময় বিজিএমইএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ, তানভীর আহমেদ, আব্দুল্লাহ হিল রাকিব, হারুন অর রশিদ, রাজীব চৌধুরী, ব্যারিষ্টার ভিদিয়া অমৃত খান, মো. ইমরানুর রহমান, স্প্যারো এ্যাপারেলস লি. এর ভাইস-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথী প্রমুখ।

 

  • সর্বশেষ