শিরোনাম
◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ১১:০৮ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: [২] সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় টিম বেছে নিতে চাইছেন নির্বাচকরা। আইপিএলের বাকি ম্যাচ শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর থেকে। ১৫ অক্টোবর ফাইনাল। আইপিএলে কেউ চমকপ্রদ পারফরম্যান্স করলেও ভারতীয় টিমে ঢুকে পড়ার সম্ভাবনা থাকছে না। যদি না কেউ চোটের কারণে টিম থেকে ছিটকে যান।

[৩] আইসিসির গাইডলাইন অনুযায়ী, ১০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের টিম ঘোষণা করতে হবে। আইপিএলের বাকি ম্যাচ দেখে টিম তৈরি করার ইচ্ছে ছিল নির্বাচকদের। কিন্তু আইসিসির এই নিয়মের জন্য সে সুযোগ থাকছে না। চেতন শর্মার নির্বাচক টিমকে যে কারণে সাম্প্রতিক অতীতের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই বাছতে হবে দল। যা বেশ কঠিন কাজ বলেই মনে করছেন অনেকে।

[৪] টি-টোয়েন্টি বিশ্বকাপের টিম বিরাট কোনও রদবদল হওয়ার সম্ভাবনা নেই। তবে, চোখ থাকবে শিখর ধাওয়ান ও শ্রেয়স আয়ারের দিকে। চোট সারিয়ে মাঠে ফিরেছেন শ্রেয়স। আইপিএলের বাকি ম্যাচে তাকে দিল্লির হয়ে খেলতে দেখা যাবে। শিখর টিমে ঢুকবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। টি-টোয়েন্টি সিরিজে সেভাবে পারফর্ম করতে পারেননি। যা কিছুটা হলেও দ্বিধায় রেখেছে নির্বাচকদের।

[৫] বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, হার্দিক পান্ডিয়া, জশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজদের টিমে দেখতে পাওয়া যাবে। শিখর, শ্রেয়সের পাশাপাশি প্রশ্নের মুখে আছেন ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমাররা। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়