শিরোনাম
◈ ঈদের পর কঠোর ব্যবস্থা: সতর্ক করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী (ভিডিও) ◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয়

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ১০:১০ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করিম বেনজেমার নৈপুণ্যে অনায়াস জয়ে লা লিগা শুরু রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক : [২] লা লিগায় বড় জয় দিয়ে আসর শুরু করলো রিয়াল মাদ্রিদ। আলাভেসকে ৪-১ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেছেন করিম বেনজেমা।

[৩] ক্লাবের শতবর্ষ উদযাপনে এদিন ১৯২০ সালের ডিজাইন করা জার্সি পরে মাঠে নামে আলাভেস। প্রথম মিনিটেই এডগার মেন্ডেজের হেড লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়া হয়নি ক্লাবটির। আক্রমণ-পাল্টা আক্রমণে কাটে ম্যাচের প্রথমার্ধ। বিরতির পর করিম বেনজেমার গোলে ডেডলক ভাঙ্গে রিয়াল। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন নাচো। মিনিট চারেকের মাথায় বেনজেমার দ্বিতীয় গোলে ব্যবধান ৩-০ করে লসবøাঙ্কোস।

[৪] ৬৫ মিনিটে হোসেলুর স্পট কিক গোলে ব্যবধান কমায় আলাভেস। আর রিয়ালের হয়ে শেষ গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। তাতেই ৪-১ গোলের বড় জয় নিয়ে আসরে যাত্রা শুরু করলো রিয়াল মাদ্রিদ। - মার্কা/ যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়