শিরোনাম
◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব ◈ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সংবিধান সংশোধনে সর্বস্তরের মতামত গ্রহণে উদ্যোগ, ডিসেম্বরেই প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্য

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন করেই ১২৩ কোটি টাকা লাভ লঙ্কা বোর্ডের

স্পোর্টস ডেস্ক: [২] ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন করে ১২২ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৪১০ টাকা লাভ হয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের।

[৩] শ্রীলংকা সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেলেও টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজে হেরে যায় ভারত।

[৪] পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে ইংল্যান্ড সফরে রয়েছে বিরাট কোহলিসহ ভারতের প্রথমসারির অধিকাংশ ক্রিকেটার। তাই শ্রীলংকা সফরে দ্বিতীয় সারির দল পাঠায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

[৫] তার চেয়েও বড় কথা হলো সফরে গিয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পরেই করোনা আক্রান্ত হন ক্রুনাল পান্ডিয়া। তার সংস্পর্শে আসা ৮ জন তারকাকে কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

[৬] ভারতকে সিরিজ লাভবান হওয়ার বিষয়টি নিশ্চিত করে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা জানান, ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন করে ১৪.৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১২২ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৪১০ টাকা) লাভ হয়েছে।

[৭] ডেইলি এফটিকে ডি সিলভা আরও জানিয়েছেন, ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, ভারতের বিপক্ষে আমাদের তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল। তবে বোর্ড সভাপতি সাম্মি সিলভা ভারতকে আরও তিনটি টি-টোয়েন্টি খেলতে রাজি করান; যাতে আর্থিকভাবে শ্রীলংকান বোর্ড লাভবান হতে পারে। সম্প্রচারসহ বাকি সব স্বত্ব থেকে আমাদের সবমিলে উপার্জনের পরিমাণ ১৪.৫ মিলিয়ন মার্কিন ডলার। ক্রিকইনফো

  • সর্বশেষ