শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৫:৫৪ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে ইয়াবাসহ আটক ২

অহিদ মুুকুল : [২] নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আজাদ হোসেন (৩০) ও সবুজ (২৮) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ১৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৩] শনিবার (১৪ আগস্ট) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

[৪] আটককৃতরা হচ্ছেন, নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের আক্তার হোসেনের ছেলে আজাদ হোসেন ও একই ওয়ার্ডের মন্টু মিয়ার ছেলে সবুজ।

[৫] জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. রবিউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে সোনাপুর মিলন কন্টেকক্টরের বাড়ি এলাকায় অভিযান চালানো হয়।

[৬] অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আজাদ ও সবুজকে আটক করা হয়। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে ১৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। মদকের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের এ অভিযান অব্যহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়