শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শোক দিবস উপলক্ষে, লক্ষ্মীপুরে আলোচনা সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি : [২] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও তৈরি খাবার বিতরণ করা হয়েছে।

[৩] শনিবার (১৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরে কেরোয়া ইউপি প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।

[৪] কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের দিকনির্দেশনা ও পরামর্শে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এসব আয়োজন করা হয়।

[৫] করোনায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন, কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম মাষ্টার, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

[৬] এর আগে জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহত সকল সদস্যের আত্মার মাগফেরাত করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়