শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০১:৪৮ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠে নামতে অপেক্ষা করতে পারছি না, বললেন মেসি

স্পোর্টস ডেস্ক : ফুটবল জাদুকর মেসি পিএসজির মাঠে অনুশীলন শুরু করেছেন। বৃহস্পতিবারই প্রথম পিএসজির মাঠে অনুশীলনে নামেন মেসি। কোপা আমেরিকার জয় করে ছুটিতে ছিলেন। আর্জেন্টিনা এবং যুক্তরাষ্ট্র হয়ে স্পেনে গিয়েছিলেন। বার্সেলোনায় চুক্তি হয়নি। পিএসজিতে চলে এসেছেন মঙ্গলবার।

চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার পর একা একা অনুশীলনে ঝাঁপান। দলের অন্যরা অনুশীলনে আসার দুই ঘণ্টা আগে মেসি অনুশীলনে নামেন। পিএসজির ট্রেনিং কমপ্লেক্সে জগিং করেছেন। ছবিতে দেখা গেছে হালকা অনুশীলনের পুরোটা সময় হাসি মুখে ছিলেন। দুর হতে কাউকে দেখলে হাত উঁচিয়ে হাই-ফাইভ দেখিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। মেসি আগেই জানিয়ে ছিলেন তিনি পুরো ফিট হয়েই মাঠে নামবেন। দলের বাইরে নিজেকে তৈরি করছেন মেসি।

পিএসজির ট্র্যাকস্যুট গায়ে মেসি জিমে ঢুঁ মারতে গিয়ে দেখা হয় এমবাপের সঙে। দুজনের মধ্যে কথা হয়। বুক মিলিয়েছেন। এই সব ছবি ইনষ্টাগ্রামে এসেছে। মেসি এবং এমবাপের হাস্যোজ্জোল ‘মাঠে নামতে অপেক্ষা করতে পারছি না-বললেন মেসি। তিনি নিজেকে পুরো ফিট না করে মাঠে নামতে চান না। পিএসজির খেলা শুরু হয়ে গেলেও এখনই ম্যাচ খেলতে রাজি না মেসি।

কাতার বিশ্বকাপ বাছাই খেলার কথাও মাথায় রেখেছেন মেসি। পিএসজির সঙ্গে চুক্তির সময় মেসি জানিয়ে দিয়েছিলেন ফিকশ্চার অনুযায়ী পিএসজির খেলা চলাকালিন বিশ্বকাপ ফুটবল বাছাই আর্জেন্টিনার ম্যাচও হবে। দেশের ম্যাচের সময় পিএসজি মেসিকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে।

প্যারিসে নতুন বাসা এখনও নির্ধারণ হয়নি। তাই এই মুহূর্তে হোটেলে থাকতে হচ্ছে মেসি এবং তার পরিবারকে। সংবাদ মাধ্যমে এসেছে প্যারিসের একটি দামি হোটেলে প্রায় ২০ লাখ টাকা বাড়ায় ফ্যামিলি সুটে রাখা হয়েছে মেসিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়