শিরোনাম
◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ ◈ ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত ◈ আজান দিলেই মসজিদে আসে সাপ, শেষ হওয়ার পরপরই আবার অদৃশ্য হয়ে যায়, আরও নানা রহস্য! ◈ ঈদ উপলক্ষে যে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন ◈ এবার যে সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা ◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ১১:৫৭ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ১১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবিতে মাস্টার্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মাস্টার্স (স্নাতকোত্তর শ্রেণি)-এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফল প্রকাশিত হবার ৩০ দিনের মধ্যে নির্দিষ্ট ফরম পূরণ করে মাস্টার্সে ভর্তি হবে।বৃহস্পতিবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব বিষয় জানানো হয়েছে।

[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়, মাস্টার্সে ভর্তির ফরম স্ব-স্ব বিভাগ থেকে সংগ্রহ করতে হবে।ফরমের সাথে সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, এস. এস.সি, এইচএসসি ও স্নাতক (সম্মান) পাশের মার্কশিট/সার্টিফিকেট এবং প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি এবং মাস্টার্সে ভর্তি ফি জমা বাবদ শিউর ক্যাশ প্রদত্ত Transaction Confirmation sms-এর তথ্য পেমেন্ট স্লিপের প্রিন্ট কপি শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগীয় শিক্ষক কর্তৃক নীরিক্ষা করিয়ে বিভাগীয় চেয়ারম্যান এর স্বাক্ষরসহ সংশ্লিষ্ট বিভাগে জমা দিবে।

[৪] ভর্তিকৃত শিক্ষার্থীদের ফরমসমূহ একটি তালিকা করে সংশ্লিষ্ট বিভাগ পরবর্তী ৫ কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় প্রেরণ করবেন।

[৫] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুনঃভর্তির ক্ষেত্রেও ফরম নিজ নিজ বিভাগ থেকে সংগ্রহ করতে হবে।ফরমের পাশাপাশি সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মাস্টার্সে পুনঃভর্তির ভর্তি ফি জমা বাবদ শিউর ক্যাশ প্রদত্ত Transaction Confirmation sms-এর তথ্য পেমেন্ট স্লিপের প্রিন্ট কপি এবং সর্বশেষ পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগীয় শিক্ষক কর্তৃক নীরিক্ষা করিয়ে বিভাগীয় চেয়ারম্যান এর স্বাক্ষরসহ সংশ্লিষ্ট বিভাগে জমা দিবে।

[৬] এক্ষেত্রে ভর্তি ফি ও বিভাগ কর্তৃক আদায়যোগ্য ফি একত্রে (এম.এ/এম.এস.এস/ এম.বি.এ-৪০৫০টাকা এবং এম.এসসির ৪৮৫০টাকা নির্ধারিত হয়েছে। পুনঃভর্তির ক্ষেত্রে পুনঃভর্তির ফি শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়