শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌদ্দগ্রামে লরির ধাক্কায় প্রাণ গেল যুবকের

রুবেল মজুমদার: [২] ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার নানকরা এলাকায় লরির চাপায় মোঃ ফরহাদ হোসেন(২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

[৩] বহস্পতিবার(১২ আগস্ট) বেলা সাড়ে এগারটায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম দক্ষিণ পাড়ার জামাল উদ্দিনের পুত্র।

[৪] তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান।

[৫] ফরহাদ হোসেনের মামা জয়নাল আবেদীন জানান, ‘ফরহাদকে গত ১৫ দিন মোটর সাইকেল কিনে দেওয়া হয়েছিল। এর মধ্যে সে দূর্ঘটনা কবলিত হয়ে আহত হওয়ার পরে মোটর সাইকেলটি লুকিয়ে রাখা হয়। বৃহস্পতিবার সকালে তাঁর মাকে নির্যাতন শেষে লুকিয়ে রাখা মোটর সাইকেলটি বের করে চৌদ্দগ্রাম আসার পথে দুর্ঘটনায় মারা যায়’।

[৬] প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অফিসার ইনচার্জ জানান, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা রাস্তার মাথাএলাকায় মোটর সাইকেল আরোহী ফরহাদ হোসেন একটি চালমান লরিকে অতিক্রম করার সময় ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়