শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৪:৫৫ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরোধী দলীয় নেতাদের সঙ্গে ২০ আগস্ট বৈঠকে বসছেন সোনিয়া গান্ধী

সুমাইয়া ঐশী: [২] বিরোধী দলের সকলকে এক করতে ভার্চুয়াল বৈঠকের আহ্বান জানিয়েছেন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী। মমতা ছাড়াও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এমকে স্টালিনকে। শোনা যাচ্ছে, কয়েক দিনের মধ্যেই বিরোধী দলের নেতাদের সঙ্গে নৈশ্যভোজের আয়োজন করা হতে পারে। তার আগেই ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে সকলকে একজোট করতে চান এই কংগ্রেস সভানেত্রী।  আনন্দবাজার

[৩] এদিকে, বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে মোট বিজেপি বিরোধী ১৫টি মিছিল রাস্তায় নেমেছে। এদিনই শিবসেনার পক্ষ থেকে সঞ্জয় রাউত সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক নিয়ে বলেন, ২০ আগস্ট সোনিয়া গান্ধী কংগ্রেস শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন। বিরোধীরা এখন একজোট হয়েছে ।

[৪] এর আগে বুধবারের পার্লামেন্ট অধিবেশনে বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তোলা হয়। বৃহস্পতিবার এনিয়ে রাহুল গান্ধী বলেন, লোকসভায় গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হচ্ছে। বুধবারের অধিবেশনে বিরোধীদের পেগাসাস বা কৃষি আইন নিয়ে কোনো কথা বলার সুযোগই দেওয়া হয়নি। তার অভিযোগ, পার্লামেন্টে মার্শাল আইন চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তাই বিজেপির বিরুদ্ধে এখন এক হচ্ছে ভারতের সব বিরোধী দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়