শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৩:৩৪ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন সাকিব, নিউজিল্যান্ড সিরিজের আগে দেশে ফিরবেন

স্পোর্টস ডেস্ক : [২] বুধবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টায় এমিরেটসের ‘ইকে ৫৮৫’ ফ্লাইটে করে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছেন তিনি। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ওয়াসিম খান। তিনি জাতীয় দলের ক্রিকেটারদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত থেকে সব ধরণের আনুষ্ঠানিকতা সম্পাদনে সাহায্য করেন।

[৩] অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর দুই সপ্তাহের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। এদিকে আগামী ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ঠিক সেদিন থেকেই টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন ক্রিকেটাররা। ধারণা করা হচ্ছে, ২৪ আগস্ট বা তার আগের দিন দেশে ফেরত আসবেন সাকিব।

[৪] ঘরের মাঠে অজিদের বিপক্ষে দুর্দান্ত একটি সিরিজ কাটিয়েছেন সাকিব। ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম করে হয়েছেন সিরিজসেরা। এছাড়া এই পারফর্মের সুবাদে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে ফের শীর্ষে উঠেছেন সাকিব আল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়