শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ১২:৪১ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে বন্ধ মডার্না ও সিনোফার্মের টিকা

ডেস্ক নিউজ: কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ ছাড়া চট্টগ্রামে মডার্না ও সিনোফার্মের প্রথম ডোজের টিকা কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্যবিভাগ। তবে কিছু টিকা মজুদ থাকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে বৃহস্পতিবারও (১২ আগস্ট) প্রথম ডোজ টিকা দেওয়া যাবে।

টিকা কার্যক্রম বন্ধের বিষয়ে জানতে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেন নি। বাংলানিউজ ২৪.কম

তবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম বলেন, জেনারেল হাসপাতালে করোনা টিকা কার্যক্রমে মডার্না ও সিনোফার্মের টিকার প্রথম ডোজ আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে অক্সেফোর্ড অ্যাস্ট্রেজেনেকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজের টিকা যথারীতি চলবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, মডার্নার টিকার মজুদ শেষ হওয়ায় আপাতত টিকা কার্যক্রম বন্ধ রয়েছে। অবশ্য অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় ডোজ চলবে। টিকা পাওয়া সাপেক্ষ টিকা কার্যক্রম আবারও চালু করা হবে।

অন্যদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বলেন, আমাদের হাতে কিছু টিকা মজুদ রয়েছে। যা দিয়ে আজ টিকা কার্যক্রম চালানো যাবে। তবে আগামীকাল থেকে বন্ধ থাকবে টিকা কার্যক্রম। তিনি কোভিশিল্ডের টিকার দ্বিতীয় ডোজ চালু থাকবে বলে জানান।

  • সর্বশেষ