শিরোনাম
◈ পাতা খেলার প্রস্তুতিতে ধরা বিষধর সাপই কেড়ে নিল সাপুড়িয়ার প্রাণ ◈ তিন মেগা প্রকল্পে কমেছে কমলাপুর আইসিডির জায়গা, পার্কিং সংকটে বাড়ছে ঢাকার যানজট! ◈ বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে এলো ভারতীয় কাঁচা মরিচের প্রথম চালান ◈ যে কারণে ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ, চাঞ্চল্যকর তথ্য জানাগেল গবেষণায় ◈ জুলাই আন্দোলন ঘিরে সহস্রাধিক মামলা আদালতে ঝুলছে, এখনো তদন্তই শেষ হয়নি ◈ ৫ আগস্টকে ঘিরে র‌্যাবের সর্বোচ্চ সতর্কতা, জোরদার গোয়েন্দা নজরদারি ◈ অভিনেত্রী রিনা রহমান আর নেই ◈ ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় আলোচিত বন কর্মকর্তা রংপুরে বদলি ◈ আ‌র্সেনা‌লের নতুন জা‌র্সিতে কী আ‌ছে, এটা নি‌য়ে কেন এত হইচই  ◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০১:২৭ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিনুল ইসলাম: পরীমনি কি কাউকে যাদুর বশে হেমিলনের বাঁশিওয়ালার মতো ডেকে নিয়ে গিয়েছিলেন?

আমিনুল ইসলাম: পরীমনি আর ওই পুলিশ অফিসারের একটা ভিডিও দেখলাম। দুজন মিলে কেক কাটছে। চুমু খাচ্ছে। অল্প একটু নাচানাচিও করছে। আশপাশে আরও মানুষজন আছে বলেও মনে হয়েছে। পরীমনিকে দেখলাম মামা বলে কাকে ডাকছে। ওই পুলিশ কর্তা কিন্তু প্রথম দিনই বলেছেন, পরীমনির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাহলে এই ভিডিও? তো, আপনারা পরীমনিকে ধরে নিয়ে গিয়ে গেলেন। রিমান্ডেও নিলেন। কারণ হচ্ছে পরীমনি খারাপ মেয়ে। সে মদ খায়। বাসায় মাদক রাখে ইত্যাদি। সব পুরুষকে সে খারাপ করে দিচ্ছে। তো, এই পুলিশ কর্তা কী তাহলে নিরপরাধ? তার চাইতে বড় অপরাধ তো মনে হয় না আর কেউ করেছে।

পরীমনির কেসের তদন্তের দায়িত্বে ছিলো এই কর্তার ওপর। তিনি তদন্ত করতে গিয়ে পরীমনির সঙ্গে সম্পর্ক গড়েছেন। তো, পরীমনি তো অনেক খারাপ মেয়ে। আপনারা তো তাকে নিশি কন্যা, রাতের রানী এসব উপাধি দিয়ে ফেলেছেন। আর এই পুলিশের কর্তা? তাকে কেন আপনারা ‘নষ্ট পুরুষ’ উপাধি দিচ্ছেন না? কেন আপনারা তাকে ‘রাতের রাজা’ কিংবা ‘নিশি পুরুষ’ উপাধি দিয়ে রিমান্ডে নিচ্ছেন না? পরীমনি কি তাকে যাদুর বশে হেমিলনের বাঁশিওয়ালার মতো ডেকে নিয়ে গিয়েছিল? নাকি পুলিশের এই কর্তা নিজের পাওয়ার ব্যবহার করে এই মেয়েটার সাথে সম্পর্ক করেছে?

অথচ এই কর্তা এখনও দিব্যি চাকরি করছে। তার চাকরিও যায়নি। তাকে কেউ ধরেও নিয়ে যায়নি। কেউ রিমান্ডেও নেয়নি। কেউ তাকে নষ্ট পুরুষও আখ্যা দেয়নি।

সমাজ তো খারাপ হচ্ছিলো শুধু মেয়েটার কারণে। আর আপনারা যে নিজেদের পেশাগত পাওয়ার খাটিয়ে মানুষের সাথে দিনে-রাতে অনৈতিক কাজ করছেন। সেটা অবশ্য কোনো অপরাধ না। এতে অবশ্য সমাজের কোনো ক্ষতি হচ্ছে না। আহা, কী চমৎকার আমাদের সমাজ ব্যবস্থা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়