শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে নৈশপ্রহরীদের বেঁধে ১৪ দোকানে চুরি

মোঃ রাইসুল ইসলাম: [২] সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ৩ নৈশপ্রহরীদেরকে বেঁধে রেখে ১৪ দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাত (১১ আগস্ট) ১টায় উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বলরামপুর বাজারে এ ঘটনা ঘটে।

[৩] রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান আমাদের সময় ডটকম’কে জানান, তিন নৈশ প্রহরীকে বেঁধে রেখে একটি সারের দোকানসহ ১৪ দোকানে চুরির ঘটনা ঘটেছে। ১৪টি দোকান থেকে দেড় লাখ টাকা চুরি হয়েছে।

[৪] কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে, এম রাকিবুল হুদা আমাদের সময় ডটকম’কে জানান, রাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সজিব নামে এক প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়