শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ১১:২০ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনার ছেলে নীরজের জন্য প্রতি বছর ৭ অগস্ট ভারতজুড়ে পালিত হবে ‘জ্যাভলিন থ্রো দিবস’

স্পোর্টস ডেস্ক : [২] টোকিও অলিম্পিক থেকে সোনা জয়ের পর জীবনটাই বদলে গেছে নীরজ চোপড়ার। কোটি কোটি টাকা আর্থিক পুরস্কার, গাড়ি, বিনামূল্যে উড়ান, ইনস্টাগ্রামে অনুগামী, প্রাপ্তির ঝুলি উপচে পড়েছে। তবে এমনও দাবি উঠেছে, এখন যতই মাতামাতি হোক, ক’দিন পরেই দেশের মানুষ নীরজকে ভুলে যাবে। তবে আর তা সম্ভব না, কারণ ৭ আগস্টকে ‘জ্যাভেলিন থ্রো দিবস’ নাম দিতে চলেছে ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন।

[৩] যে দেশে ব্রোঞ্জ কিংবা রুপা পেলেও সংশ্লিষ্ট ক্রীড়াবিদকে মাথায় তুলে নাচা হয় সেখানে সোনা জয়, তাও অ্যাথলেটিক্সে নিঃসন্দেহে অভূতপূর্ব ঘটনা। নীরজের সোনা জয় শুধুই একটা পদক নয়, কোটি কোটি ভারতবাসীর কাছে প্রেরণা। দেশের বাবা-মায়েরা তাদের ছেলেমেয়েদের যতটা ক্রিকেটের দিকে নিয়ে যান, অ্যাথলেটিক্সে তার এক শতাংশও নয়। আমেরিকা, চীন কিংবা ইউরোপের দেশগুলোতে কিন্তু অ্যাথলেটিক্স অত্যন্ত জনপ্রিয়।

[৪] শুধু পদকের জন্যই নয়, শরীর-স্বাস্থ্য ফিট রাখার এক উপায় হিসেবে ধরা হয় অ্যাথলেটিক্সকে। ভারতে সেই ট্রেন্ড আনতে হলে শুধু নীরজের সোনা জয়ই যথেষ্ট নয়। সেই কারণেই অ্যাথলেটিক্স ফেডারেশন ৭ আগস্টকে ‘জ্যাভেলিন থ্রো’ দিবস হিসেবে ঘোষণা করতে চাইছে। ভবিষ্যতে আরও অনেক বেশি নীরজ বেরিয়ে আসুক, এটাই আশা। - জিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়