শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ১২:০৪ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আসামির এক দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক: [২] যশোরে স্কুল ছাত্রীকে (১৬) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করার অভিযোগে আটক আরিফুল ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

[৩] মঙ্গলবার (১০ আগস্ট) পুলিশের চাওয়া সাতদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন এ আদেশ দেন। আরিফুল শহরের পুরাতন কসবা বিবি রোডের তরিকুল ইসলাম বাবুর ছেলে।

[৪] গত ১৯ জুলাই ওই ছাত্রীর পিতা কোতয়ালি থানায় মামলায় উল্লেখ করেন, তার বড় মেয়ে শহরের একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী। আরিফুলের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। সেই সুযোগে আরিফুল বিয়ের প্রলোভন দেখিয়ে তার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে ও গোপনে ভিডিও ধারণ করে। প্রায় নয়মাস আগে আসামি আরিফুল অন্য জায়গায় বিয়ে করে। তার মেয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কিছু দিন আগে আসামি একটি ভুয়া তালাক নামা দেখিয়ে বলে তার বিবাহিত স্ত্রীকে তালাক দিয়েছে। তার সাথে দেখা করতে বলে।

[৫] গত ১৬ জুলাই তার মেয়েকে নিয়ে শহরের দড়াটানার একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে গিয়ে তার মেয়ের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করতে বলে। তার মেয়ে রাজি না হলে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। পূর্বের ভিডিও দেখায় ও দৈহিক সম্পর্ক না রাখলে তা ইন্টাররেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরে তার মেয়ে সেখান থেকে চলে এসে পরিবারের সদস্যকে জানায়। বাদী কোতোয়ালি থানায় মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়