শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০২:৪৩ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালী হাসপাতালে এমপির উদ্যোগে বসানো হলো সেন্ট্রাল অক্সিজেন

কল্যাণ বড়ুয়া: [২] চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বাঁশখালীর সংসদ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয় সর্ম্পকিয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির ব্যক্তিগত উদ্যোগে সেন্ট্রাল অক্সিজেন বসানো হয়েছে।

[৩] ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে এ সেন্ট্রাল অক্সিজেন বসানোর কার্যক্রম গত ৫ আগষ্ট থেকে শুরু হয়ে গতকাল (১০ আগষ্ট) শেষ হয়েছে বলে জানান বাঁশখালী স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার। সারাদেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর অক্সিজেন সংকট তীব্র হয়ে পড়ে। তখন করোনা রোগীদের জন্য বাঁশখালী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন বসানোর দাবী উঠে সাধারন জনগনের পক্ষ থেকে। সাধারন জনগনের সুবির্ধাথে বাঁঁশখালীর সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির সেন্ট্রাল অক্সিজেন বসানোর কার্যক্রম শুরু করার জন্য নির্দেশ প্রদান করেন এবং এ কাজের ব্যয় ভার নিজে বহন করবে বলে জানান ।

[৪] তারই প্রেক্ষিতে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম সহ দায়িত্বশীল কর্মকর্তাদের এর সার্বিক তদারকিতে সেন্ট্রাল অক্সিজেন বসানোর কার্যক্রম শুরু হলে গতকাল এ কাজ শেষ হয় বলে জানা যায়। সারাদেশে করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অক্সিজেন এর চাহিদা দিন দিন বৃদ্ধি পায়। এমনকি অনেক জায়গায় অক্সিজেন এর অভাবে অনেক রোগী মারা যাওয়ার খবর ও প্রচার পায়। এ সমস্যা যাতে বাঁশখালীর জনগন না পড়ে সেদিক বিবেচনা করে এ কাজ দ্রুত বাস্তবায়ন করা হয় বলে জানান এমপির পক্ষ থেকে কাজের তদারকি থাকা উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম।

[৫] তিনি বলেন এমপি মহোদয় শুধু সেন্ট্রাল অক্সিজেন নয় হাসপাতালের সকল বেটসিট সহ আরো প্রয়োজনীয় কাজ গুলো করার জন্য নির্দেশ দিয়েছে। রোগীদের সিটের বেটও কভারগুলো ও পরিবতন করে দেওয়া হবে। তাতে প্রায় ২৫ লক্ষাধিক টাকা ব্যয় হবে। যা এমপি মহোদয় নিজের ব্যক্তিগত তহবিল থেকে করবেন বলে তিনি জানান।

[৬] বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার,বাঁশখালীর ৬ লক্ষাধিক জনগণের এ হাসপাতালটি প্রতিনিয়ত রোগীর চাপ থাকে। এ মুহুর্তে সবচেয়ে প্রয়োজনীয় ছিলো সেন্ট্রাল অক্সিজেন, সেটা এমপি মহোদয় করে দিয়েছে। ফলে এর মাধ্যমে এক সাথে ২০ জন রোগী অক্সিজেন সেবা নিতে পারবে। এটি বসানোর কাজ শেষ হয়েছে। কয়েকদিনের মধ্যে এটা উদ্বোধন করা হবে বলে তিনি জানান।

[৭] বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, বাঁশখালী হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন একটি যুগান্তকারী পদক্ষেপ হলো। এটার মাধ্যমে হাসপাতালে আগত আর কোনো রোগী অক্সিজেনের অভাব হবে না। এটার যথাযথ সংরক্ষণ ও রোগীর সেবায় আরো একধাপ এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

[৮] বাঁশখালীর সংসদ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয় সর্ম্পকিয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, আমার রাজনীতি হচ্ছে সাধারণ জনগণের জন্য। জনগণের সুবিধার জন্য আমি সকল ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি। হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন, রোগীদের সিটের বেটও কভার গুলো ও পরিবর্তন করে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এলাকার জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি। তিনি সকলকে মাস্ক এবং সরকারের নিয়ম মেনে চলার আহ্বান জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ