শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরের পিচ নিয়ে সন্তুষ্ট নন এই অজি ক্রিকেটার ড্যান ক্রিস্টিয়ান

নিজস্ব প্রতিবেদক : [২] মিরপুর স্টেডিয়ামে চার টি-টোয়েন্টিতেই রান তুলতে ঘাম ছুটেছে অস্ট্রেলিয়া-বাংলাদেশের। ধীর গতির পিচে সর্বোচ্চ রানই উঠেছে মাত্র ১৩১। এমন পিচ নিয়ে তাই খুব বেশি খুশি হতে পারছেন না সফরকারী ব্যাটসম্যানরা। যার কল্যাণে অস্ট্রেলিয়া চতুর্থ টি-টোয়েন্টি জিতেছে, সেই ড্যান ক্রিস্টিয়ানই বলেছেন, ‘পিচটা আকর্ষক নয়।’

[৩] সর্বশেষ শনিবার ৭ আগস্টের ম্যাচটিও ছিল লো স্কোরিং। টস জিতে ব্যাট করে বাংলাদেশ ৯ উইকেটে করে ১০৪ রান। জবাবে ক্রিস্টিয়ানের ১৫ বলে ৩৯ রানের ঝড়ই জিততে ভূমিকা রাখে অস্ট্রেলিয়ার। যেখানে সাকিবের এক ওভারেই তিনি হাঁকান ৫ ছক্কা। তার ঝড়ো ব্যাটিংয়ের পরেও জিততে ঘাম ছুটে যায় অস্ট্রেলিয়ার। ৭ উইকেট হারিয়ে তারা জয়ের দেখা পায় ১৯তম ওভারে। তাই এমন পিচ দেখার পর ক্রিস্টিয়ানের মূল্যায়ন, ম্যাচগুলো অবশ্যই রোমাঞ্চকর আমাদের জন্য। কিন্তু আমার মনে হয় না এমন পরিস্থিতির জন্য টি-টোয়েন্টির আবির্ভাব হয়েছে।

[৪] টি-টোয়েন্টি ম্যাচ মানেই যে চার-ছক্কার বৃষ্টি। সেই কথাই মনে করিয়ে দিলেন ক্রিস্টিয়ান, টি-টোয়েন্টির জন্মই হয়েছে ছক্কা আর প্রচুর রানের জন্য। সে হিসেবে পিচটা কিন্তু আকর্ষক কিছু না।

[৫] তাই তিনি মনে করেন সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য মিরপুরের পিচ মোটেও আদর্শ নয়। তার কারণও তিনি তুলে ধরেছেন, যেহেতু সংযুক্ত আমিরাতে কিছুটা খেলার অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে শারজায় রাতে সেখানে শিশির পড়ে, মাঠও বেশ ছোট। সেক্ষেত্রে সেখানে ২২০ হচ্ছে উইনিং স্কোর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়