শিরোনাম
◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ১২:৩৩ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান রোবটিক সার্জন রপ্তানি করবে ইন্দোনেশিয়ায়

রাশিদ রিয়াজ : ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি রোবটিক সার্জন রপ্তানি করবে ইন্দোনেশিয়ায়। এ বিষয়ে গত রোববার জাকার্তার সঙ্গে তেহরানের একটি আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।

তেহরানের স্বাক্ষরিত ওই চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইরানের ভাইস প্রেসিডেন্ট সুরেনা সাত্তারি এবং ইন্দোনেশিয়ার উপস্বাস্থ্য মন্ত্রী আব্দুল কাদির। দু'দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করার জন্য ইন্দোনেশিয়ার মন্ত্রী একটি প্রতিনিধিদল নিয়ে ইরান সফর করছেন।

ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল রোবটিক সার্জন আমদানির ব্যাপারে ইরানের সঙ্গে সঙ্গে চুক্তি করা। এ বিষয়ে ইরানের সিনা রোবটিক কোম্পানি এবং ইন্দোনেশিয়ার ইন্দো ফার্মার মধ্যে চুক্তি হয়। ইরানে তৈরি এই রোবট সার্জনের নাম দেয়া হয়েছে সিনা।

ইন্দোনেশিয়ার সঙ্গে যে চুক্তি হয়েছে তার আওতায় দেশটিতে রোবটিক সার্জারির জন্য দুটি কেন্দ্র নির্মাণ করবে ইরান।

২০১৫ সালের জুন মাসে ইরান সর্বপ্রথম রোবটিক সার্জন উন্মোচন করেন। আমেরিকার পর ইরান হচ্ছে বিশ্বের দ্বিতীয় দেশ যারা সফলতার সঙ্গে রোবটিক টেলিসার্জারি ব্যবহার করছে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়