শিরোনাম
◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন ◈ বেসামরিক ব্যবহারের শর্তে বিরল খনিজ রফতানি সহজ করবে চীন ◈ আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ◈ মধ্যপ্রাচ্য সংঘাত: আমদানি-রপ্তানিতে বড় চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে ভারত মহাসাগরীয় দেশগুলোর ঐক্য জরুরি: ড. খলিলুর রহমান ◈ এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রের দেয়াড়া গ্রা‌মে পাঁচ বছ‌রের শিশু‌কে ধর্ষণের চেষ্টা

র‌হিদুল খান : [২] সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মটবাড়ি দক্ষিণপাড়ায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুর রহিম ওই এলাকার মৃত মোড়ল আলীর ছেলে।

[৩] স্থানীয়রা জানান, আব্দুর রহিমের গ্রামে স্যালো মেশিনের ব্যবসা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই শিশু সেখানে গোসল করতে গেলে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে রহিম। এসময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। তার আগে রহিম সেখান থেকে সটকে পড়ে।

[৪] এদিকে, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় এক নেতা মধ্যস্থতা শুরু করেন। অভিযোগ রয়েছে শিশুটির পরিবার থানায় অভিযোগ দিতে চাইলে ওই নেতা বাধা দেন। এমনকি এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য ভয়ভীতিও দেখান। বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হলে বৃহস্পতিবার রাত ১১টার পর পুলিশ ওই গ্রামে যায়। ততক্ষতে পালিয়ে যায় অভিযুক্ত রহিম।

[৫] ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালি থানার এসআই মাইদুল ইসলাম জানান, খবর শুনে তিনি রাত ১১টার পর দেয়াড়ায় গিয়েছিলেন। ভিকটিম পরিবারের সাথে কথা বলেছেন। অভিযুক্ত রহিমকে পাওয়া যায়নি। এক নেতার মধ্যস্থতার বিষয়ে তিনিও প্রমাণ পেয়েছেন বলে জানান এস আই মাইদুল।

[৬] এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর শুনে রাতেই পুলিশের একটি টিম সেখানে যায়। তদন্ত চলছে। ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়