শিরোনাম
◈ ঈদের পর কঠোর ব্যবস্থা: সতর্ক করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী (ভিডিও) ◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয়

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ১০:৩৪ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরীমণি ও রাজের বিরুদ্ধে দুই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশে হস্তান্তর

হ্যাপি আক্তার: [২]  ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ ৪জনের বিরুদ্ধে র‍্যাবের করা দুটি মাদক মামলা তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবিসি নিউজ, এনটিভি, নিউজ২৪

[৩] বৃহস্পতিবার রাতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, 'বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলা ও আসামিদের ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।'

[৪] নূরে আজম মিয়া বলেন, আমরা মামলা দুটি হস্তান্তর করেছি ডিবির কাছে। আসামিদের যখন আদালতে তোলা হয়েছিল, তখনই তাদেরকে ডিবির হেফাজতে দিয়ে দেওয়া হয়েছে। তবে রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফির একটি মামলা আমাদের কাছে আছে। সেটি তদন্তে আমরা কাজ করছি।

[৫] এদিকে ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, মামলাটির তদন্ত করবে ডিবির সাইবার ক্রাইম বিভাগ।

[৬] ডিএমপির বনানী থানায় বৃহস্পতিবার বিকেলে আলোচিত নায়িকা পরী মণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‍্যাব বাদী হয়ে পৃথক দুটি মামলা করে। এ ছাড়া রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হয়।

[৭] বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব সদর দপ্তর থেকে কালো একটি মাইক্রোবাসে চারজনকে বনানী থানায় নেওয়া হয়। পরে তাদের বনানী থানায় হস্তান্তর করে র‌্যাব। সেখান থেকে রাত সোয়া ৮টার পর তাদের আদালতে তোলা হয়। তাদের সাত দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সেখান থেকে আবার চার অাসামিকে ডিবিকে বুঝিয়ে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়