শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘের তত্ত্বাবধানে কাশ্মীর সংকটের সমাধান করতে হবে: ডা. জাফরুল্লাহ

মনিরুল ইসলাম: [২] গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, কাশ্মীর সংকট দক্ষিণ এশিয়া জন্য হুমকি স্বরূপ ।

[৩] তিনি বলেন, কাশ্মীরিদের যে বিশেষ স্বায়ত্বশাসন (আর্টিকেল ৩৭০) তা রদ করে ভারত এই অঞ্চলকে আরো অস্থিতিশীল করে তুলেছে। ভারত সরকারকে সাম্প্রদায়িকতার বিষবাম্প ছেড়ে কাশ্মীরের জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।

[৪] বৃহস্পতিবার ‘কাশ্মীর সংকট এবং আঞ্চলিক স্থিতিশীলতা’ শীর্ষক একটি ওয়েবিনার এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস এন্ড প্রোসপারিটি সোসাইটির উদ্যোগে এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

[৫] বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকিতে কাশ্মীরি জনগণের প্রতি বঙ্গবন্ধুর যে সমর্থন তা মনে করিয়ে দিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, বাংলাদেশ সরকার এবং জনগণের উচিৎ কাশ্মীরিদের পাশে দাঁড়ানো। জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাশ্মীর সংকটের সমাধান করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

[৬] অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতকে অসাম্প্রদায়িক চেতনায় গণতন্ত্র চর্চার আহ্বান জানান।

[৭] তিনি কাশ্মীরিদের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আর্টিকেল ৩৭০ পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতকে কাশ্মীরি জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।

[৮] ভার্চুয়ালি আলোচক হিসেবে আরো অংশ নিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, সাবেক বাংলাদেশি কূটনীতিক সাকিব আলী, নিরাপত্তা বিশ্লেষক কর্ণেল (অব.) আশরাফ আল দ্বীনসহ প্রমুখ। ওয়েবিনারটি সঞ্চালনা করেন ড. সাজ্জাদুল হক। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ