শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ১০:১১ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে ফ্রিজ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট, আহত ২০

হ্যাপি আক্তার: [২] বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টায় সাভারে সিঙ্গার ইলেকট্রনিক্স গোডাউনে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  ডিবিসি টিভি, চ্যানেল২৪ ও ইউএনবি

[৩] আগুন নিয়ন্ত্রণের সময় ফায়ার সার্ভিসের কর্মীসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। তবে কিভাবে আগুন লেগেছে বিষয়টি জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

[৪] ফায়ার সার্ভিস জানায়, সকালে সিঙ্গার কারখানার ওই টিনসেড গোডাউনের ভয়াবহ আগুন লাগে। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

[৫] গোডাউনে ফ্রিজের পাশাপাশি রং ও ক্যামিকেল জাতীয় উচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন বস্তু ছিলো। তাই আগুনের তীব্রতা বেশি হওয়ায় পুরো গোডাউনটি পুড়ে গেলেও বেলা ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

[৬] এদিকে এ ঘটনায় ওই এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে সাভার পল্লীবিদ্যুৎ। ফলে শতাধীক পোশাক কারখানা ও ১০ সহস্রাধিক আবাসিক গ্রাহক বিদ্যুৎ সরবরাহের বাইরে আছেন।

[৭] এদিকে এ ঘটনায় ঢাকা-আরিচা মহামসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে আটকা পড়েছে কয়েক হাজার যানবাহন।

[৮]  এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম।

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়