শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ১২:৪৬ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীমনির পর জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের সদর দপ্তরে নজরুল রাজ

নিউজ ডেস্ক: রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকে আটক করে র‌্যাবের সদর দপ্তরে নেওয়া হয়েছে। আজ রাতে রাজধানীর বনানীতে নিজ কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ এ তথ্য জানান। তিনি বলেন, রাত সাড়ে আটটার দিকে বনানীর ৭ নম্বর সড়কে নজরুল ইসলাম রাজের কার্যালয়ে অভিযান শুরু করে র‌্যাবের একটি দল। পরে তাঁকে আটক করা হয়। তাঁর কার্যালয় থেকে বিপুল পরিমাণে বিদেশি মদ, ইয়াবা বড়ি, সেক্স টয় উদ্ধার করা হয়। রাত পৌনে ১২টায় তাঁকে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদ শুরু হয়।

কর্নেল কে এম আজাদ বলেন, আটক পরীমনি, পিয়াসা, মৌ এবং তাঁদের সহযোগী শরফুল হাসান (শুভ) এঁরা সবাই নজরুল রাজের ছাতার তলায় থেকে অপকর্ম চালিয়ে যাচ্ছিল। নজরুল রাজের সমন্বয়ে চক্রের সদস্যরা লেটনাইট পার্টির নামে মদ-মাদক ও নাচের আসর বসিয়ে সেখানে আসা সমাজের প্রভাবশালী, শিল্পপতি, বিত্তবান ব্যবসায়ী ও উচ্চবিত্তের সন্তানদের মুঠোফোনে ভিডিও ধারণ ও স্থির ছবি তুলে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। ব্ল্যাকমেল এই চক্রে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে। - প্রথম আলো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়