শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০৫:৫৮ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপগঞ্জ সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৪ মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর

মাসুদ আলম: [২] সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, পুড়ে যাওয়া ৪৮টি মরদেহের ডিএনএ প্রোফাইল তৈরি করেছিলাম। এদের মধ্যে ৪৫টি মরদেহের স্বজনদের সঙ্গে ডিএনএ ম্যাচ করে। বুধবার দুপুরে ২৪টি মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এখনও তিনজনের ডিএনএ প্রোফাইল তৈরি করা হয়নি। এই তিনজনের মরদেহ শনাক্তে আরও সময় লাগবে। আগামী শনিবার ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে বাকিদের মরদেহ হস্তান্তর করা হবে।

[৩] নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মাহফুজ রহমান বলেন, ২৪টি মরদেহ দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা করে স্বজনদের দেওয়া হয়েছে। আগামী শনিবার বাকি ২১ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

[৪] সজীব গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী আব্দুর রহমান বলেন, আমরা ২৪টি মরদেহ নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া ও কফিনের খরচ বহন করেছি। স্বজনদের ঢাকায় আসার জন্য খরচ দিয়েছি।

[৫] যাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে তারা হলেন : আয়াত হোসেন, নাঈম ইসলাম, নুসরাত জাহান টুকটুকি, হিমা আক্তার, সাগরিকা শায়লা, খাদেজা আক্তার, মোহাম্মদ আলী, তাকিয়া আক্তার, শাহানা আক্তার, মিতু আক্তার, জাহানারা,ফারজানা, ফাতেমা আক্তার, নাজমা খাতুন, ইসরাত জাহান তুলি, নাজমা বেগম, রাশেদ, মো. রাকিব হোসেন, ফিরোজা, মো. তারেক জিয়া, মো. রিপন মিয়া, শাহানা আক্তার, মো. মুন্না ও রিয়া আক্তার।

-

 

  • সর্বশেষ