শিরোনাম
◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ১১:৩৬ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

স্বপন দেব: [২] মৌলভীবাজার জেলা প্রশাসন এর উদ্যোগে করোনা মহামারীতে কর্মহীন ও ক্ষতিগ্রস্ত ও মানুষদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ সামগ্রী হিসেবে ৫০০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসান।

[৩] মঙ্গলবার ৩ আগস্ট ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মো. মেহেদী হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনসহ মৌলভীবাজার জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

[৪] উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি পরিমাণ চাল এবং নগদ ৫০০ টাকা সমমূল্যের ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। মৌলভীবাজার জেলার করোনায় ক্ষতিগ্রস্ত গণপরিবহন শ্রমিক, মৎস্যজীবী, ঋষি সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়