শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ১১:০৪ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মহসীন কবির: [২] ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১ আগস্ট) মামলাটি করেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদের সাধারণ সম্পাদক অমিত ভৌমিক। বাংলানিউজ২৪ ও ডিবিসি টিভি

[৩] শাহবাগ থানার এসআই আরিফুল ইসলাম অপু মামলাটি তদন্ত করবেন। মামলার বাদী অমিত ভৌমিক বলেন, কার্জন সাহেবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ এবং ৩১ ধারায় মামলা করেছি। এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বাংলানিউজকে বলেন, আমি পোস্টটি সরিয়ে ফেলেছি। দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দিয়েছি।

[৪] এতে তিনি লিখেছেন, দিন দুই আগে আমি ভগবানকে নিয়ে আমার ফেসবুক দেয়ালে একটি লেখা পোস্ট করেছিলাম। এরপরে আমি আর আমার ফেসবুকে প্রবেশ করিনি। একজন হিন্দু শিক্ষার্থী ফোন করে তার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারপরে আমি আমার পোস্টটির প্রতিক্রিয়া নিরীক্ষা করি। ইতোমধ্যে জানতে পারি যে, অনেকে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে আমার পোস্টটিতে আহত হয়েছেন। যারা আমার পোস্টটিতে আহত হয়েছেন, ও কষ্ট পেয়েছেন, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়