শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ১২:৩০ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা চিকিৎসায় এভাসটিন ও অ্যাকটেমরা ইনজেকশনের ‘অপব্যবহার’ করছে কয়েকটি বেসরকারি হাসপাতাল

শিমুল মাহমুদ: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে বলা হয়েছে, এই দুই ইনজেকশন মাত্র দুই শতাংশ আইসিইউ রোগীর জন্য প্রয়োজন হতে পারে।

[৩] রাজধানীর একটি বেসরকারি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজনরা জানান, এভাসটিন ইনজেকশন দেয়ার পরামর্শ দিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক বলেছেন, এটি দিলে রোগী বাচঁবে।

[৪] সোমবার ঢাকার পাঁচটি কোভিড হাসপাতাল ঘুরে কথা হয় রোগীর স্বজনদের সঙ্গে। তারা জানান, কোম্পানী থেকে অ্যাকটেমরা ইনজেকশন নিলে প্রতি ডোজের দাম পড়ে ৪৩ হাজার টাকা। আর বাইরে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার।

[৫] এভাসটিন তিন ডোজের দাম পড়ছে চার লাখ টাকা। আর অ্যাকটেমরা তিন ডোজের দাম ছয় লাখ টাকা।

[৬] ঢাকার কোনো ফার্মেসীতে পাওয়া যায় না, একাধিক সিন্ডিকেট এই ইনজেকশন বিক্রি করে। জানা গেছে, ইনজেকশন দুটি সুইজারল্যান্ড থেকে আমদানি করছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

[৭] প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ এ প্রসঙ্গে বলেন, কোভিড-১৯ চিকিৎসার কোনো ড্রাগ এখনো আবিষ্কার হয়নি। কারো যদি আইএল-৬ হাই থাকে তখন এই দুটি ইনজেকশন দেওয়া হয়। রোগীকে বাঁচানোর জন্য লক্ষণ অনুযায়ী এটির জরুরী প্রয়োগ প্রয়োজন রয়েছে। কিন্তু ঢালাওভাবে দেওয়া ঠিক নয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়