শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রে ক‌রোনা ও উপসর্গে চার জনের মৃত্যু

র‌হিদুল খান: [২] গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গে মারা গেছেন ৪ জন।

[৩] এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের রেড জোনে ভর্তি ছিলেন ৩ এবং উপসর্গ নিয়ে ইয়েলো জোনে ১ জন। করোনায় মৃতদের মধ্যে রয়েছেন দুজন নারী ও একজন পুরুষ। যাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। এরা সবাই যশোরের বাসিন্দা।

[৪] সোমবার (২ আগস্ট) সকালে যশোর জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ৯৬ জন এবং ইয়েলো জোনে ২৮ জন ।

[৫] এদিকে, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪২৯ নমুনা পরীক্ষা করে ৮৩ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। যা শনাক্তের হার ১৯ শতাংশ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়