শিরোনাম
◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায় ◈ দুবাইয়ের পর্যটন শিল্পে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল ◈ জ্বালানি সংকটে বিদ্যুৎ খাতে চাপ, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ১২:১১ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা জাপান ও যুক্তরাজ্যের, ভারত আবারো ঝুঁকিতে

সাকিবুল আলম:[২] যুক্তরাজ্য তার দেশের ৩ কোটি ২০ লাখ মানুষকে সেপ্টেম্বরের শুরুর দিকেই বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। ব্লুমবার্গ, দ্য টেলিগ্রাফ

[৩] যুক্তরাজ্য সরকার সেপ্টেম্বরের শুরুর দিকে পঞ্চাশের বেশি বয়সী নাগরিক যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম, তাদের গুরুত্বের সঙ্গে এই বুস্টার ডোজের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্য টেলিগ্রাফ

[৪] জাপান সরকার দেশটির সম্পূর্ণ ভ্যাকসিনেশনের আওতায় আসা নাগরিকদের ২০২২ সালে তৃতীয় ডোজ ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশটির ভ্যাকসিনেশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তারো কোনো রোববার একটি টেলিভিশন প্রোগ্রামে আগামী বছরে বুস্টার হিসেবে ভ্যাকসিনেশনের তৃতীয় ডোজ প্রদানের সুপারিশ করেছেন। নিক্কি

[৫] ভারতে আবারো করোনার নতুন ঢেউ আঘাত হানতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। ইনডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলোজির গবেষক মথুকুমালি বিদ্যাসাগর ও মহেন্দ্র আগারওয়ালের দেওয়া তথ্য অনুসারে, এ বছরের অক্টোবরেই আবারো করোনার নতুন ঢেউ আঘাত হানবে ভারতে। গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা ধারণা করছে, সে সময় দৈনিক সংক্রমণ ১ লাখের নিচে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়